![]()
বলেছি কি আমার ভালবাসার কথা
আজ কালের মধ্যে কিংবা
আর কিছুদিন আগে?
বলেছি কি আমার কাছে
আর কেউই নয়,
আপনিই সবচে আগে?
আপনি আমার হৃদয় ভরে দিয়েছেন
অপার আনন্দ সুখে
দূর করে সব দু:খ কান্না
সহজ করে দেন সব জটিলতাকে
সবসময়ই আপনি তা করেন
আমাদের জন্যে হে রব,
আমরাই তা বুঝিনা কেবল,
দেখি না আপনার নেয়ামত সব
এই যে ভোরের সূর্যের আলো
ভরে দেয় দিন সরিয়ে আঁধার
নতুন আশার আলো বয়ে আনে
এই শান্তি সব আপনার দান
আপনি আমার হৃদয় ভরে দেন
হাসিতে আর খুশিতে
সবসময়ই আমাকে দেন
যা কিছু ভালো আমার জন্যে
সহজ করে দেন সকল জটিলতাকে
তা আপনি করেন সব সময়ই সবার তরে
হে আল্লাহ রাব্বুল আলামীন
স্মরি আপনাকে প্রতি ক্ষণ প্রতি দিন।
কৃতজ্ঞতা
অসাধারন একটা লেখা পড়লাম অনেকদিন পর ..তাও বাংলায়…
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর হ্যা, আমার জন্যে দোয়া কইরেন…
May Allah bless you, little sister-)
Always